জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যায়ের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার যথারীতি বন্ধ থাকবে। ....




